editor
প্রকাশিত: 3:23 PM, May 9, 2024
সারা দেশের ন্যায় সিলেটে পঞ্চম দিনের মতো অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন সহ অন্যান্য দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ ও ২ এর অধিনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে লাগাতার কর্মবিরতি চলছে।
বৃহস্পতিবার (৯ মে) গোটাটিকর পল্লী বিদ্যুত সমিতির কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে পঞ্চম দিনের মতো কর্মবিরতি চলাকালে বিভিন্ন দপ্তরের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, কর্মচারীদের পদমর্যাদা (সরকার ঘোষিত গ্রেডিং ১-২০), ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫% বিশেষ প্রণোদনা প্রদান, এপিএ বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘন্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা, যথাসময়ে পদোন্নাতি না করা, লাইনক্র লেভেল-১ ও মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিক্তিক), বিলিং সহকারী (কানামুনা) চাকুরী নিয়মিত না করা, স্মারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলা পবিস-এর এজিএম আইটি ও এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত, সিরাজগঞ্জ পবিস-২ এর ডিজিএম (কারিগরি) ও এজিএম আইটিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষন, নির্যাতন, নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ার লক্ষ্যে বাপবিবো/পবিস এর অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে লাগাতার কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পল্লী বিদ্যুতের সেবা জনগণের ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে পল্লী বিদ্যুতের মতো একটি লাভজনক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছেন।
বক্তারা আরো বলেন, আমরা হাজারো মানুষের কল্যাণে এই আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। আমাদেরকে কঠোর কর্মসূচীতে যেতে যেন বাধ্য না করা হয়। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে পল্লী বিদ্যুতের সাথে জড়িত হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীর উল্লেখিত দাবিসমূহ বাস্তবায়নে বর্তমান সদাশয় সরকারের প্রতি জোর দাবি জানান।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়