editor
প্রকাশিত: 7:21 PM, May 9, 2024
বিশেষ প্রতিনিধি :: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কুলাউড়ার দুই সাংবাদিককে সংবর্ধিত করা হয়েছে। কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল ও সহ-সাংগঠনিক সম্পাদক, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ (২০২৪) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার নিউজ কভারেজ করার জন্য কাতার যাওয়ায় কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন করা হয়।
গত ৪ মে শনিবার দোহার ফিরোজ আব্দুল আজিজ আলিফ রেষ্টুরেন্টে কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন সিদ্দিকী জসিম ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিকের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মাহফুজ শাকিল ও মহি উদ্দিন রিপন।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবুল আহমেদ, উপদেষ্ঠা মোঃ জয়নাল আবেদিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতার টিভি চ্যানেলে কর্মরত আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আজমল আলী, লেবু মিয়া, শাহজালাল শাহপরান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ হারুন, মরহুম মনছব আলী ছাতা পীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মাহতাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, আতিক আহমদ, ফয়াজ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, বিলকুছ সিদ্দিকী, ফুল সিদ্দিকী, শাহা আব্বাস, কয়েস আহমেদ, আব্দুল জলিল, খোকন, সাব উদ্দিন, তেরাব আলি, আব্বাস উদ্দিন, কামরুল ইসলাম ছায়েম আহমদ, মাহি উদ্দিন, জাবেদ আহমদ প্রমুখ।
এসময় সংবর্ধিত দুই সাংবাদিক প্রবাসীদের ও দেশে থাকা তাদের স্বজনদের যেকোন বিপদে পাশে থেকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে