editor

প্রকাশিত: 8:19 PM, January 25, 2023

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত

ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বোরো জমিতে কাজের শ্রমিক চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে বুধবার সকালে কাতিয়া গ্রামের আলী মিয়া ও রাসেল মিয়ার মধ্যে বোরো জমিতে কাজের শ্রমিক চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সালাহ উদ্দিন, দুলাল মিয়া, নিজাম উদ্দিন, জাহেদ মিয়া, হাবিবুর রহমান, জাবেদ মিয়া, নুনু মিয়া, রোকন মিয়া, সাইদুর রহমান, দিলোয়ার হোসেন, মানিক মিয়া, খাদিম মিয়া, সেজুল মিয়া, রফিক মিয়া, তুরন মিয়া, আবদুল কাশেম, তাজেল মিয়া, আজিজুর রহমান, লেবু মিয়া, ছানু মিয়া, আনর মিয়া, আবু সাইদ, লুটু মিয়া, আবদুল হোসেনসহ উভয়পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হন।

আহতদের মধ্যে ১৫ জনকে অবস্থা গুরতর হওয়া তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আবদুল কাহির জানান, জমিতে কাজের জন্য শ্রমিক চাওয়া নিয়ে আলী মিয়া ও রাসেল মিয়ার বিরোধ নিস্পত্তি করতে গিয়ে শালিসি ব্যক্তিদের সামনেই সংঘর্ষের ঘটনা ঘটে।

জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, সংঘর্ষের ঘটনার সাথে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে। জরিতদের বিপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন