editor
প্রকাশিত: 11:26 AM, May 12, 2024
মো: সামছল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৮ মে সাধারণ নির্বাচন অনুষ্টিত হয়েছে। উপজেলার ৪৪টি কেন্দ্রে ১,১৭,৭৫৫ ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে ৫৫,০৯০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১,৪৭২ ভোট বাতিল হয়। প্রদত্ত ভোটের ৮ ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান ছিল। এ নির্বাচন থেকে সেটা ১৫ ভাগ করা হয়েছে। সে হিসাবে জামানত রক্ষায় ৮,২৬৪ ভোট পাওয়ার কথা। চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর ৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এখানে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস (মটরসাইকেল) পেয়েছেন ৪,৯৪০ ভোট, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন (ঘোড়া) ৯৯২ ভোট ও আমেরিকা প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন (কড়াই) ২১৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে ৫৫,১১৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১,৮৭৩ ভোট বাতিল হয়। জামানত রক্ষায় ৮,২৬৭ ভোট পাওয়ার কথা। সে হিসাবে এখানে ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এখানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম (বই) ৫,৭৬১ ভোট, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ (তালা) ৫,২৫৪ ভোট, শামীম আহমেদ (মাইক) ২,৮৭৯ ভোট, মোহাম্মদ মোয়াজ জাকারিয়া শিবলু (বাল্ব) ২,৬৩৩ ভোট ও রুবেল আহমদ (টিউবওয়েল) ২,১০৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৫,০১৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১,৮৪৮ ভোট বাতিল হয়। জামানত রক্ষায় ৮,২৫৩ ভোট পাওয়ায়র কথা। সে হিসাবে এখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর ১ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম (কলস) ৩,৮২৯ ভোট পেয়ে জামানত হারান।
এদিকে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর ৪ জনই নিজ কেন্দ্রে পরাজিত হয়েছেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য, হল্যান্ড প্রবাসী বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক নিজ কেন্দ্র হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনারস প্রতীকে পেয়েছেন ৮০৮ ভোট্। একই কেন্দ্রের ভোটার অপর প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে