editor
প্রকাশিত: 11:35 AM, May 12, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: শুক্রবার (১০ মে) গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল ৫ জনের। আহত হয়েছেন আর ও ৬ জন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক লাগোয়া এলাকায় ব্যাপক উত্তেজনা। ব্যাহত হয় যান চলাচল।
এদিন রাতে পাথর বোঝাই লরি পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক ধরে আসালসোলের দিকে যাচ্ছিল। রাত পৌনে ১০টায় সরবড়ির কাছে একটি টোটোতে ধাক্কা মারে লরিটি। তাতে চালকসহ ৩ জন ছিলেন। দুর্ঘটনায় সকলেই ছিটকে পড়েন। তাতেই প্রাণ হারান একই পরিবারের ৩ জন। চালক আহত হন। কিছুটা দূরে ভামুড়িয়ার কাছে বাইকে ধাক্কা মারে লরিটি। তাতে এক দম্পতি ছিলেন। ২জনেই প্রাণ হারান। আরও একটি বাইকে ধাক্কা মারে লরিটি। এই ঘটনায় বাইক আরোহীসহ মোট ৬ জন আহত হন। এরপর ওই লরিটির খোঁজে শুরু হয় তল্লাশি।
পুরুলিয়া-পশ্চিম বর্ধমান সীমান্ত দিশেরগড় ঘাটে নাকা তল্লাশিতে ওই লরিটিকে আটক করে পুলিশ। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, “একটি লরি প্রথমে একজনকে ধাক্কা মারে। তারপর উত্তেজনা তৈরি হয়। আরও ৪ জনকে ধাক্কা মারে। শেষপর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে।”
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন