editor
প্রকাশিত: 4:39 PM, May 12, 2024
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট নগরীর সকলকে হোল্ডিং ট্যাক্স’র আওতায় আনা হবে। সিসিকের নাগরিক সেবার মান বৃদ্ধিসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের জন্য ধনী-গরিব নির্বিশেষ সকলকে হোল্ডিং ট্যাক্স’র আওতায় আনা হচ্ছে।
রবিবার (১২ মে) সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনের সভা কক্ষে সিলেট সিটি কর্পোরেশন পরিষদের ৩য় সাধারণ সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময়কালে সিসিক মেয়র বলেন, আমি এ নগরের ২০ লক্ষ ভোটারের সেবক। যার ফলে আমি সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সকল নাগরিকের কাছে দায়বদ্ধ। সে দায়বদ্ধতা থেকে ব্যবসায়ী, চাকরিজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক, শ্রমিক, দিনমজুরসহ সকল শ্রেণি-পেশার মানুষের সাথে নতুন করারোপ নিয়ে আলোচনায় বসছি। বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর ও আইনজীবী সমন্বয়ে ২৭ টি বোর্ড গঠন করা হয়েছে এবং ২৭ টি ওয়ার্ডে হোল্ডিং ট্যাক্স’র মূল্যায়ন সম্পন্ন হয়েছে। পরবর্তীতে নাগরিকগণ ২৮ মে পর্যন্ত করের হার পুনর্মূল্যায়ন করার সুযোগ পাবেন। প্রয়োজনে এ সময়সীমা আরো বৃদ্ধি পেতে পারে। এছাড়াও স্বল্প আয়ের মানুষ ও দরিদ্র মানুষের করের হার নির্ণয়ের ক্ষেত্রে সিসিকের বিশেষ নজর থাকবে বলেও মেয়র নগরবাসীকে আশ্বস্ত করেন।
মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী আরো বলেন, প্রত্যেকে নিজেদের নাগরিক সেবা প্রাপ্তির জন্য এবং নগরীর উন্নয়নের স্বার্থে নিজ দায়িত্বে নিয়মত কর প্রদান করবেন। এছাড়াও নগরীর সমস্যা নিরসন, অবকাঠামোগত উন্নয়ন, গ্রীন, ক্লিন ও স্মার্ট সিটি হিসেবে সিলেটকে গড়ে তুলতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়