editor
প্রকাশিত: 3:23 PM, May 13, 2024
সুছন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: স্বামীর হাতে স্ত্রী খুনের চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর ধ্বজনগর এলাকায়।
জানা যায়, আশিষ দে (৪৫), তাঁর স্ত্রী নমিতা দে (৩৬) কে অনেকদিন ধরে সন্দেহ করছিলেন। এই সন্দেহের কারণে সোমবার (১৩ মে) সাতসকালে স্বামী তাঁর স্ত্রী নমিতা দে কে দা দিয়ে খুন করে। তাঁদের বিয়ে হয়েছিল ১৯ বছর আগে। ২ ছেলে এবং ১ মেয়ে আছে তাঁদের। সন্তানরা যখন ঘুমোছিল ঠিক সেই সময় ধারালো দা দিয়ে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। স্বামী আশিষ দে কে আটক করে এবং ঘটনাস্থল থেকে রক্ত মাখা ধারালো দা’টিকে উদ্ধার করে রাধাকিশোরপুর থানায় নিয়ে যায়।
ঘটনার তদন্তে নেমেছে গোমতী জেলার পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক সহ রাধাকিশোরপুর থানার পুলিশ। মৃতদেহটি গোমতী জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন