editor
প্রকাশিত: 12:07 PM, May 14, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের মুম্বইয়ে ভয়াবহ ধুলো ঝড়। সোমবার (১৩ মে) দুপুর সাড়ে ৩ টায় আচমকাই ধুলো ঝড় শুরু হয় মুম্বইয়ের একাধিক এলাকায়। আর এই ধুলো ঝড়ের কবলে পড়ে বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড। ভেঙে পড়া সেই বিল বোর্ডের নীচে চাপা পড়েন অনেকেই। এখনও অবধি মারা গেছেন ১৪ জন।
জানা গেছে, ১০০ ফুটের বিল বোর্ডটি ভেঙে পড়ে একটি পেট্রোল পাম্পের উপর। পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকেই ছিল এই বিল বোর্ডটি। ঘটনায় আহতের সংখ্যা অন্তত ৭০। তাই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
জানা যায়, ধুলো ঝড় ওঠার পর পথচারীদের অনেকেই ওই পেট্রোল পাম্পের সামনে আশ্রয় নিয়েছিলেন। আর সেটাই কাল হল। উদ্ধারকারী দল এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। এদিকে বিলবোর্ডটি যে বিজ্ঞাপনী সংস্থার ছিল, সেই সংস্থার মালিকের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। এদিন সন্ধ্যায় তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি। শহরের সব হোর্ডিংগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে পুর কমিশনারদের নির্দেশ ও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন