editor
প্রকাশিত: 4:49 PM, January 26, 2023
ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান ‘সিলেট অনলাইন প্রেসক্লাব’ এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩ এর তফসিল ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী এবং নির্বাচন কমিশনার এডভোকেট মো. আব্দুল মুকিত অপি।
তফসিল আনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা- ৭টা, মনোনয়ন ফরম জমা শনিবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টা থেকে ৫টা। মনোনয়ন ফরম বাছাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ শনিবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬ টা। প্রার্থীতা প্রত্যাহার, আপিল রোববার (২৯ জানুয়ারি) রাত ৭টা থেকে ৮ টা,আপিল নিষ্পত্তি ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে ৮টা।
যথাযথ নিয়মে নির্বাচনী প্রচারণ শুরু মঙ্গলবার (৩১ জানুয়ারি) হতে।ভোটগ্রহন বৃহস্পতিবার (২ ফ্রেবুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা।
নিয়মাবলি:
সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি,কোষাধাক্ষ্য ও সহ সভাপতি পদে মনোনয়ন ফি ৩০০০ (তিন হাজার) টাকা। বাকী সকল পদে মনোনয়ন ফি ২০০০ (দুই হাজার) টাকা।
অসম্পূর্ণ, কাটাছেড়া, উপরিলিখন, ফ্লুইড ব্যবহৃত মনোনয়নপত্র বাতিল বলে গন্য হইবে। ভোটারগন একই পদে একাধিক প্রার্থীকে প্রস্তাব ও সমর্থন করতে পারবেন না।প্রয়োজনে প্রার্থী তার প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ, স্বাক্ষর এবং জমা দিতে পারবেন।একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য প্রতিদ্বন্ধিতা করতে পারবেন।
কার্যকরী পরিষদের সদস্য পদে কমপক্ষে ২ জন প্রার্থীকে ভোট দিতে হবে অন্যতায় প্রদান করা ভোট বাতিল বলে গন্য হবে। মনোনয়ন ফি অফেরত যোগ্য। শুধু মাত্র নির্ধারিত তারিখে প্রার্থীতা প্রত্যাহার করলে মনোনয়ন ফি ফেরত দেয়া হবে।
চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবার পর থেকে নির্ধারিত বিধি মোতাবেক ভোট প্রার্থনা ও প্রচার প্রচরণা চালানো যাবে ভোট প্রদানকালে ব্যালট পেপারের ছবি তোলা যাবেনা, ভোট প্রদানের সময় মোবাইল সাথে নেয়া যাবে না। যদি কোন পদে একাধিক প্রার্থী সমসংখ্যক ভোট প্রাপ্ত হন তবে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হইবে।
তফসিল ঘোষণা কালে ক্লাবের সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন