editor
প্রকাশিত: 10:59 AM, May 15, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে আগ্নেয়াস্ত্র ও এক সহযোগী সহ অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন কুখ্যাত ডাকাত আজির উদ্দিন।
মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের জগন্নাথ উপজেলার লহরী গ্রামে ডাকাতি করে ডাকাত দল নিয়ে পালিয়ে যাওয়ার সময় ভোর ৫টার দিকে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামে স্থানীয় সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়ার বাড়ির সামন থেকে আহমদ আলী নামের এক সহযোগীসহ ডাকাত আজিরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কুখ্যাত ডাকাত আজির উদ্দিন বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের দক্ষিণ সৎপুর গ্রামের আরাফাত উল্লাহ উরফে মারফত উল্লাহ’র পুত্র এবং ডাকাত আহমদ আলী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মশুরিয়া গ্রামের ফরমুজ আলীর পুত্র।
গ্রেপ্তারের সময় পুলিশ ডাকাতদের কাছ থেকে ১টি পাইপগান, ৫ রাউন্ড কার্তুজ, ১টি চাকু, ৬টি মোবাইল সেট উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গীয় অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
বিশ্বনাথ থানার এসআই রুমেন আহমদ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই ডাকাত আজির-আহমদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। মামলা নং ৮ (তাং ১৪.০৫.২৪ইং)। গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে থানার এসআই রুমেন আহমদ, দূর্গা কুমার দেব’সহ থানার চৌকস টিমের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।
এদিকে মঙ্গলবার ২টার দিকে অস্ত্র’সহ দুই ডাকাত গ্রেপ্তারের সত্যাতা স্বীকার করে প্রেসব্রিফিং করে থানা পুলিশ। প্রেসব্রিফিং-এ লিখিত বক্তব্যে সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম (সেবা) বলেন, পুলিশ দীর্ঘদিন ধরে সহযোগী’সহ ডাকাত আজিরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে আসছে। সুকৌশলে সে এতো দিন পুলিশের হাত থেকে পালিয়ে বেড়ালেও অবশেষে আমরা সফল হতে পেরেছি। বিশ্বনাথ থানাসহ দেশের বিভিন্ন থাকায় কুখ্যাত ডাকাত আজির উদ্দিন বিরুদ্ধে ১৮টি এবং রাজনগর-ফেঞ্চুগঞ্জ থানায় তার (আজির) সহযোগী ডাকাত আহমদ আলীর বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। সবকটি মামলাই তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। বিকেলেই তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়