editor
প্রকাশিত: 9:51 PM, May 15, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: বিয়ে বাড়িতে যাওয়ার পথে বুধবার (১৫ মে) দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির ফাঁড়িদেওয়ায়। ফাঁসিদেওয়ার কান্তিভিটা এলাকার ২৭ নম্বর জাতীয় সড়কে ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো পিকআপ ভ্যান। ঘটনায় মৃত্যু হল ৩ জনের, আহত ২৮ জন।
জানা যায়, ফাঁসিদেওয়ার হেলাগাছ থেকে যাত্রী নিয়ে বিহারে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। সেই সময় ফাঁসিদেওয়ার কান্তিভিটায় ট্রাককে পাশ কাটিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী পিকআপ ভ্যানটি। ঘটনায় গুরুতর আহত হন যাত্রীরা।
খবর পেয়ে ফাঁসিদেওয়া থানা, ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে প্রথমে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন