editor
প্রকাশিত: 11:50 AM, May 16, 2024
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার ১২ ঘন্টার মধ্যেই ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাজীপুর ইউনিয়নের রজনপুর এলাকার মৃত আফতার আলীর ছেলে মিসির আলী (৫০) ও একই এলাকার মুসাহেদ আলীর ছেলে আবুল হোসেন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, বুধবার দুপুর ১২টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জেরে মিছির আলী গং আছকির মিয়াকে (৬০) পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। অবশেষে ঘটনার ১২ ঘন্টার মধ্যেই রাত সাড়ে ১০টার দিকে মিছির আলী গংয়ের দুজন পালিয়ে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার থেকে হত্যা মামলার ২য় ও ৩য় আসামিকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, নিহত আছকির মিয়ার ভাই আছকর আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামিসহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে