editor
প্রকাশিত: 7:34 PM, May 17, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ার বঙ্গবন্ধু উদ্যানে শুক্রবার থেকে দুই দিনব্যাপী ‘সিসিমপুর শিক্ষা মেলা’ শুরু হয়েছে। মেলায় ১৩ টি স্টলে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রমের প্রদর্শন করা হয়।
শুক্রবার (১৭ মে) সকালে মেলায় সভাপতিত্ব ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিউদ্দিন।
এ সময় জাতীয় সংগীত গেয়ে মেলার কার্যক্রম শুরু করা হয়। সিসিমপুর প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা আরডিআরএস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো.জসিম উদ্দিন, সিসিমপুর প্রকল্পের সিনিয়র ম্যানেজার মো.খলিলুর রহমান, কুলাউড়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মুহিব উল্যাহ।
সিসিমপুর শিক্ষা মেলায় সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলার বিভিন্ন কার্যক্রমে ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আনন্দ উল্লাসে মেতে ওঠে। শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংগীত, নৃত্য, অভিনয়, আবৃত্তিসহ নানা আয়োজন।
মেলায় বড় আয়োজন ছিল সিসিমপুর কস্টিউম কারেক্টার লাইভ শো। সিসিমপুরের বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকুকে পেয়ে আনন্দে আনন্দে তাদের সাথে নেচে গেয়ে মেলা প্রাঙ্গণ মুখরিত রাখে ক্ষুদে শিক্ষার্থীরা। শিশুদের জন্য রাখা হয় আকর্ষণীয় যাদু প্রদর্শনী । মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখায় অনেক শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। মেলার আয়োজন শিক্ষনীয় বায়োস্কোপ দেখতেও ভিড় জমায় শিক্ষার্থীরা।
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় সিসিমপুর প্রকল্প বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। প্রকল্পটি সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের কারিগরি সহযোগীতায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ।
সিসিমপুর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সিসিমপুর প্রকল্প। শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ সহযোগীতা, আনন্দে আনন্দে শিক্ষার্থীদের শেখানোসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে