editor
প্রকাশিত: 10:41 AM, May 19, 2024
হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরকে সরাসরি কেটে ফেলার হুমকি দিয়েছেন শাজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ চৌধুরী।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে চৌমুহনি ইউনিয়ন এলাকায় সোনাই নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের খবরে উপজেলার ৪ সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা যায় অফিস ফাঁকি দিয়ে তিনি বালু ব্যবসায় মত্ত। ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান (বালি চেয়ারম্যান) পারভেজ চৌধুরীর উপস্থিতিতে সাংবাদিকদের ছবি তোলার সময় তার লোকদের দা আনার অর্ডার দেন এবং গাড়ির টায়ারে ফেলে কুপিয়ে কাটার নির্দেশ দেন। তখন তার দলের লোকেরা কেউ কেউ হাসাহাসি করেন। এ সময় তিনি জোর গলায় সাংবাদিকদের বলেন, জগদীশপুর থেকে চৌমুহনীর বুড্ডা পর্যন্ত সমস্ত সোনাই নদী এবং এলাকার বালু মহাল ডিসি অফিস থেকে তার ইজারা নেওয়া।
জানা যায়, একটি বালু মহাল ইজারার নামে উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলার সাবেক বিএনপি’র আহ্বায়ক পারভেজ হোসেন চৌধুরী একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে সোনাই নদী থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করছেন। এতে করে ইজারার নামে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে ।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানান, বর্তমানে সোনাই নদীর কোথাও কোন ইজারা নাই। তবে পুরো বিষয়টা জানতে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন ।
এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করা হলে, সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব জানান, এ ব্যাপারে একটি রিট করা আছে, উপজেলা ইঞ্জিনিয়ার এর সাথে যোগাযোগ করলে পুরো বিষয়টা জানতে পারবেন।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ চৌধুরী বিশাল সিন্ডিকেটের মাধ্যমে রাতের আধারে সোনাই নদীর বালু অবৈধ ভাবে বিক্রি করে আসছে। এতে করে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে ঠিক তেমনি এলাকার রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন