editor
প্রকাশিত: 11:09 AM, May 19, 2024
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধোপাগুল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) বিকালে ঢাকার একটি হাসপাতালে শিপু চক্রবর্তী (৩০) নামের ওই যুবকের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তিনি ধোপাগুল এলাকায় দুর্ঘটনার শিকার হন। নিহত শিপু চক্রবর্তী সিলেটের গোয়াইনঘাট উপজেলার কামাইদ গ্রামের সুদর্শন চক্রবর্তীর ছেলে।
শিপুর পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে সিলেটের দিকে আসছিলেন শিপু ও তার এক বন্ধু। তাদের মোটরসাইকেল ধোপাগুল এলাকায় আসলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে শিপু ও তার মোটরসাইকেলচালক বন্ধু আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আহত দুজনের মধ্যে শিপুর অবস্থা ছিলো আশঙ্কাজনক।
শিপুকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হলে বিকাল ৫টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরে রাতে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয় এবং রবিবার (১৯ মে) সকাল ১০টায় বাড়িসংলগ্ন শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়