editor

প্রকাশিত: 12:43 PM, May 20, 2024

সিলেটে সড়কে ২ দিনের বিশেষ অভিযানে পুলিশ

সিলেটে সড়কে ২ দিনের বিশেষ অভিযানে পুলিশ

সিলেটে সড়কে দু’দিনের বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। সড়কে শৃঙ্খলা আনতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের নির্দেশে লাইসেন্স ও কাগজপত্রবিহীন গাড়ির মালিক-চালকদের বিরুদ্ধে আজ সোমবার (২০ মে) সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ অভিযান। অভিযানকালে এসব সব ঠিক না পেলে গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের এবং যানবাহন র‍‍্যাকিং করছে এসএমপি’র ট্রাফিক পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএমপি সূত্র জানায়, কমিশনার মো. জাকির হোসনে খান (পিপিএম-সেবা) ট্রাফিক বিভাগের প্রতি ১৬ মে জারিকৃত এক আদেশে বলেন- ২০ ও ২১ মে (সোম-মঙ্গলবার) সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মহানগরজুড়ে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, গাড়ির নম্বর, ফিটনেস, রুট পারমিট ব্যতীত গাড়ি চালনা, অতিরিক্ত যাত্রীবহন ও অবৈধ পার্কিং ইত্যাদির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করবে।

অভিযানকালে প্রয়োজনমাফিক প্রসিকিউশন দাখিল ও অবৈধ সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদ এবং অবৈধ অটোরিকশা গাড়ি আটক করার নির্দেশ প্রদান করেন এসএমপি কমিশনার।

আজ বেলা ১১টার দিকে মহানগর ঘুরে দেখা গেছে- বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, টিলাগড় ও জিতু মিয়ার পয়েন্টসহ দক্ষিণ সুরমার (মহানগরের আওতাধীন) বিভিন্ন পয়েন্টে সব ধরণের গাড়ি দাঁড় করিয়ে প্রয়োজনীয় কাগজপত্র চেক করছে ট্রাফিক পুলিশ। সব ঠিক থাকলে ছেড়ে দেওয়া হচ্ছে গাড়ি, আর তা না হলে গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। এছাড়া মোটরসাইকেলের হেলমেট ছাড়া চালকদের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে মামলা।

বিশেষ এই অভিযানে চন্ডিপুল, শাহপরাণ এলাকার সুরমা পয়েন্ট, তেমুখীসহ মহানগরের প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়েছে ট্রাফিক পুলিশ।

এদিকে, সিলেট মহানগরের অলি-গলি বা মূল সড়কেও হর-হামেশাই চলছে দ্রুতগতির ব্যাটারি বা মোটরচালিত রিকশা। দিন দিন এসব রিকশার সংখ্যা বেড়েই চলেছে, বাড়ছে তাদের দাপটও। বেপরোয়া এসব রিকশার কারণে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা, ঘটছে ছোট-বড় অনেক দুর্ঘটনা। এসব অবৈধ রিকশার চলাচল বন্ধেও অভিযান চালাচ্ছে এসএমপি’র ট্রাফিক বিভাগ।

এ বিষয়ে এসএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান রবিবার বিকালে বলেন, ব্যাটারি বা মোটরচালিত রিকশার চলাচল রোধে আমরা কাজ করছি। আটকের পর রিকশার ব্যাটারি খুলে নেওয়া হচ্ছে। দ্রুত মহানগরকে এসব অবৈধ রিকশামুক্ত করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়