editor
প্রকাশিত: 4:45 PM, May 20, 2024
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সমাজসেবী রাজনীতিবিদ মোঃ বদরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছেন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুর রশিদ বাবুল।
১৪ মে মঙ্গলবার বিকেলে দাউদপুর ইউনিয়নের দাউদপুর চৌধুরী বাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রশিদ বাবুলের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলামকে এ সংবর্ধনা প্রদান করেন সমর্থকবৃন্দ।
এসম উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আফতাব আলী, লিটন আহমেদ, মাজহারুল ইসলাম কিনু, হাকিম আহমদ, স্বপ্নন সহ অসংখ্য সমর্থকবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলামকে দক্ষিণ সুরমার সর্বস্তরের জনগণ মনে প্রাণে ভালোবাসেন বলেই নির্বাচনে বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছে। জনগণের আশা আকাংখা পুরনোর মাধ্যমে উপজেলার উন্নয়ণ কার্যক্রম তিনি আরো গতিশীল করবেন।
বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রশিদ বাবুল প্রবাসে থেকেও নির্বাচনীকালীন সময়ে বদরুল ইসলামের টেলিফোন মার্কার পক্ষে প্রচার-প্রচারণার পাশাপাশি বাংলাদেশের ভোটারদের ভোট দেওয়ার জন্য অনুরুধ করায় ভোটারগণ বিজয়ী করেছেন। দক্ষিণ সুরমার উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম বিজয়ী হওয়ায় পর যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রশিদ বাবুলের সংবর্ধনা প্রদান করা প্রসংশনীয়।
বক্তারা বলেন, নবনির্বাচিত দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলামের নেতৃত্বে উপজেলার উন্নয়ন কার্যক্রম আরো তরান্বিত হওয়ার মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলা স্মার্ট ও মডেল হিসেবে রুপান্তর হবে।
এর আগে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম দাউদপুর চৌধুরী বাজারে সর্বস্তরের জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড ও ব্যক্তি সমর্থনদের পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ বদরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে