editor
প্রকাশিত: 6:47 PM, May 20, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: কুয়োয় পড়ে মৃত মুরগি তুলতে গিয়ে অঘটন। শ্বাসরুদ্ধ হয়ে ৩ জন প্রাণ হারালেন। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ মে) রাতে আসামরাজ্যের কাছাড় জেলার লক্ষীপুরের ফুলেরতল বাইপাস সংলগ্ন ট্র্যাক্টরঠিলা এলাকায়।
জানা যায়, বাড়ির পাশে থাকা পাকা কুয়োয় একটি মুরগি পড়ে মরে পঁচা দুগন্ধ বের হচ্ছিল। ওই মৃত মুরগিটিকে কুয়ো থেকে তুলতে প্রথমে প্রসেনজিৎ দেব নামে এক যুবক কুয়োয় নামেন। তিনি কুয়ো থেকে বের হয়ে আসছেন না দেখে মনোজিৎ দেব নামে আরেক যুবক তার খবর করতে নেমে পড়েন কুয়োয়। দীর্ঘক্ষণ ২ জন মুরগি নিয়ে কুয়ো থেকে উঠে না আসায় ৩য় ব্যক্তি অমিত সেন ২ জনের সন্ধানে কুয়োর ভেতরে প্রবেশ করেন। এভাবে ৩ যুবক কুয়োয় নিচে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। খবর দেওয়া হয় লক্ষীপুর পুলিশকে। লক্ষীপুর থানার ওসি কমলেশ সিং পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। ছুটে আসেন দমকল বাহিনী ও। পরিস্থিতি বুঝে খবর দেওয়া হয়, শিলচর এসডিআরএফ বাহিনীকে। এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। উদ্ধারকারীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কুয়োর ভেতরে প্রবেশ করে পর্যায়ক্রমে ৩ জন ব্যক্তিকে উদ্ধার করে এবং শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা ওই ৩ যুবককে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন