editor
প্রকাশিত: 12:37 PM, May 21, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের ছত্তিশগড়ে ভয়াবহ দুর্ঘটনা। পিক আপ ভ্যান উল্টে মৃত্যু হল অন্তত ১৮ জন যাত্রীর। আহত কমপক্ষে ৮। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে উদ্ধার কাজে নেমেছে স্থানীয় প্রশাসন।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, সোমবার (২০ মে) ছত্তিশগড়ের কবিরধাম জেলার কুকদুর থানার অন্তগর্ত বাহপানি গ্রামের কাছে যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। যাত্রী বোঝাই গাড়িটিতে প্রায় সকলেই শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় একটি জঙ্গল থেকে তেন্দুপাতা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই মারা গেছেন ১৮ জন। তাঁদের মধ্যে ১৪ জনই মহিলা। ৪ যাত্রীকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ছত্তিশগড়ের উপ- মুখ্যমন্ত্রী বিজয় শর্মা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনার শিকার প্রত্যেক শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে রয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন