editor

প্রকাশিত: 12:41 PM, May 21, 2024

সিলেটের ৩ উপজেলায় চলছে ভোটগ্রহণ

সিলেটের ৩ উপজেলায় চলছে ভোটগ্রহণ

সিলেটের তিন উপজেলায় (কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট) দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কোনো অসঙ্গতির খবর পাওয়া যায়নি। সুষ্ঠভাবেই চলছে ভোটগ্রহণ।

সরেজমিনে কোম্পানিগঞ্জের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৮টা থেকে ভোটাররা ভোট দিতে আসছেন। ভোটার উপস্থিতি তুলনামূলক কম রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে।

নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে সাইফুল ইসলাম নামে মধ্যবয়স্ক একজন ভোটারের সঙ্গে কথা হলে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়তে পারে। বাড়িঘরে এখন অনেকেই কাজে ব্যস্ত। তবে ভোট দিতে আসবেন অনেকেই। ভোট দিতে এসে পরিচিত অনেকের সঙ্গেই দেখা হয়ে ভালো লাগছে।

এদিকে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশসহ বিশেষ বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরণের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে।

সিলেটের তিন উপজেলার ৪ লাখ ৮৪ হাজার ৪শ ৮২ জন ভোটার ১৭০টি কেন্দ্রে তাদের ভোট প্রদান করবেন।

এই তিন উপজেলায় মোট ৩৭ জন প্রার্থী ভোট যুদ্ধে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জৈন্তাপুর উপজেলায় ১ লক্ষ ৩৪ হাজার ৬শ ১১ জন। যাদের মধ্যে ৬৪ হাজর ৬শ ৫৩ জন মহিলা ও ৬৯ হাজার ৯শ ৫৭ জন পুরুষ ভোটার। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

জৈন্তাপুর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া জানান, জৈন্তাপুর উপজেলায় ৪৬টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ভোটাররা। এই উপজেলার কোন কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়নি তবে গুরুত্বপূর্ণ হিসেবে ২৯টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলায় ১ লক্ষ ১৯ হাজার ৯শ ৪২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৭ম ৫৫ জন ও মহিলা ভোটার ৫৬ হাজার ১শ ৮১ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৪০টি।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ জানান, ভোটাররা উপজেলায় ৪০টি কেন্দ্রে ভোটা প্রদান করবেন। এর মধ্যে ৭-৮টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ হিসেবে ২৫টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

গোয়াইনঘাট উপজেলায় ২ লক্ষ ২৯ হাজার ৯শ ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৬শ ৩৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ১১ হাজার ২শ ৯৫ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৮৪টি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, এর মধ্যে ২৬টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ হিসেবে ৫১টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়