editor
প্রকাশিত: 3:30 PM, January 27, 2023
ডিএসএস ডেস্ক :: সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে সিলেটে হঠাৎ তাওহিদি জনতা রাস্তায়। শুক্রবার (২৭ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে তাওহিদি জনতা রাস্তায় বিক্ষোভ মিছিল করে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সোবহানীঘাট মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে। এসময় বিভিন্ন ইসলামি দল ও তাওহিদি জনতা সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ করা হয়।
মিছিলে আল্লাহু আকবার ধ্বনিতে মুখোরিত হাজার হাজার মুসলিম জনতাকে সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়।
প্রতিবাদ সমাবেশ থেকে সকল মুসলমানদেরকে এক হওয়ার আহ্বান জানান এবং পবিত্র কোরআনের সম্মান রক্ষায় প্রতিবাদ জানানোর কথা তুলে ধরা হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে সুইডেন সরকারকে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়া ও বিতর্কিত ব্যক্তিকে শাস্তি দেয়ার আহ্বান জানায়। অন্যথায় মুসলিম বিশ্ব সুইডেনকে বয়কট করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে।
প্রসঙ্গত, সুইডেনের উগ্র-ডানপন্থী দলের বিতর্কিত নেতা রাসমুস পালুদান ২১ জানুয়ারি স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআন শরিফে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। সে সময়ে তার দলের প্রায় ১০০ জন সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে প্রতিরক্ষা দেয়।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর