editor

প্রকাশিত: 6:43 PM, May 23, 2024

সিলেটে প্রতারক চক্রের ৩ সদস্য আ ট ক

সিলেটে প্রতারক চক্রের ৩ সদস্য আ ট ক

সিলেট মহানগরের বন্দরবাজারে সিএনজিচালিত অটোরিকশাচালক ও পথচারীদের হাতে নকল স্বর্ণ দিয়ে প্রতারণা চক্রের ৩ সদস্য আটক হয়েছে। এসময় এক প্রতারক দৌড়ে পালিয়ে যায়। আটক ৩ জনের মধ্যে একজন অটোরিকাশাচালক।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে বন্দরবাজারস্থ মধুবন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

এসময় প্রতারকদের অটোরিকশাটি জব্দ করেন জনতা। আটকদের পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে বিকাল ৫টা পর্যন্ত তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি। পুলিশকে এ বিষয়ে কিছু জানানোও হয়নি।

আটকরা হলেন- চাঁদপুর সদর মতলব উত্তর থানার নজরুল ইসলাম, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার লায়েক আহমদ ও সুনামগঞ্জের নুর হোসেন। আর পালিয়ে যাওয়া যুবকের নাম নবী নূর। তিনি দক্ষিণ সুরমায় থাকেন আটকরা জানিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মধুবন মার্কেটের সামনে একটি অটোরিকশা এসে যাত্রী তোলার জন্য হাক-ডাক শুরু করে। এসময় গাড়িতে ৩ জন যুবক বসা ছিলেন। কিন্তু গাড়িটি ওই স্ট্যান্ডের না থাকায় এখানের লাইনম্যান রুবেল আহমদ অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ শুরু করলে এক যুবক দৌড়ে পালিয়ে যান। এসময় পথচারী ও সেখানে থাকা অন্য অটোচালকদের সহায়তায় ৩ জনকে আটক করেন লাইনম্যান।

আটকের পর ৩ জনকে জিন্দাবাজার (মুক্তিযোদ্ধা গলি) অটোরিকশা স্ট্যান্ড কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখে তারা জানান- তারা স্বর্ণসদৃশ্য পিতলের টুকরো দিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করে থাকেন। দীর্ঘদিন ধরে তারা এ কাজে জড়িত। সহজ-সরল যাত্রীকে টার্গেট করেন। গাড়িতে উঠলে তাদের একজন যাত্রীর স্বর্ণসদৃশ্য পিতলের টুকরোটি আসল স্বর্ণ বলে প্রলোভন দেখিয়ে বিক্রি করেন। তাদের বেশি টার্গেট থাকে বৃদ্ধ অথবা নারী।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন বলেন- যারা ধরেছে তাদের উচিৎ ছিলো ঘটনাটি সঙ্গে সঙ্গে পুলিশকে জাননো। আমাদের কাছে এখনো কাউকে সোপর্দ করা হয়নি। তবে এ বিষয়ে এখনই খোঁজ নিচ্ছি।

উল্লেখ্য, সম্প্রতি সিলেট মহানগরে অটোরিকশাযোগে বেড়েছে অপরাধ। সাধারণ যাত্রীরা অটোরিকশায় উঠে ছিনতাই, প্রতারক ও মলম পার্টির কবলে পড়েন। সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সিলেটে। এসব অপরাধের সঙ্গে জড়িয়ে গেছেন কিছু অটোরিকশাচালক। এ অবস্থায় অভিযুক্ত অটোরিকশাচালকদের চিহ্নিত করে তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে সিলেটের অটোরিকশা শ্রমিক নেতৃবৃন্দ নিয়েছেন উদ্যোগ। কয়েক দিন আগে সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ নির্দেশন দেন- প্রত্যেকটি স্ট্যান্ডের ম্যানেজার ও সদস্য-চালকরা সতর্ক দৃষ্টি রাখেন এবং সন্দেহভাজন কোনো চালককে দেখলেই আটক করেন। এই নির্দেশের পর গত মঙ্গলবার মেজরটিলা থেকে এমন সন্দেহজনক দুজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়