editor

প্রকাশিত: 10:45 AM, May 25, 2024

জৈন্তাপুরে ৫১০ বোতল ফেনসিডিল সহ নারী আটক

জৈন্তাপুরে ৫১০ বোতল ফেনসিডিল সহ নারী আটক

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৫১০ বোতল ফেনসিডিল সহ এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত নারীর নাম শাহানা বেগম (৩৮) উরফে কাঞ্চন বেগম। সে ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কেন্দ্রী হাওড় গ্রামের সুলেমান মিয়ার স্ত্রী ও কালা মিয়ার কন্যা।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ মে) রাত ১০টা ৫৫মিনিটে বিরাইমারা জামে মসজিদের বিপরীতে সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক শাহিদ মিয়ার নেতৃত্বে উপ পরিদর্শক মুহিবুর রহমান, সহকারী উপ পরিদর্শক দিপক চন্দ্র সূত্রধর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুইটি বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়।

এসময় ফেনসিডিল পাচারের অভিযোগে শাহানা বেগমকে আটক করা হলেও তার সহযোগী তার ভাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ জানায় আটক করা ফেনসিডিলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ১২ হাজার টাকার মত।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল আমিন। তিনি বলেন উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইজন নামীয় ও দুইজন অজ্ঞাত মোট চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ৩৬(১) সারনীর ১৪(গ)৪১ তে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত শাহানা ওরফে কাঞ্চনকে পুলিশ পাহারায় শুক্রবার সকালে বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়