editor
প্রকাশিত: 5:35 PM, May 25, 2024
পূবালী ব্যাংকের দায়েরকৃত মামলায় সাজাপ্রাপ্ত সিলেটের ব্যবসায়ী চৌধুরী শামীম হামিদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার (২৫ মে) আদালতের মাধ্যমে এয়ারপোর্ট থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করে। এর আগে গত শুক্রবার দিবাগত রাত আড়াই টায় মার্লিন বিল্ডার্স (প্রাঃ) লিমিটেড এর এমডি চৌধুরী শামীম হামিদকে তার জালালাবাদ আবাসিক এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, পূবালী ব্যাংক লিমিটেড দরগা গেইট শাখা সিলেট থেকে মার্লিন বিল্ডার্স (প্রাঃ) লিমিটেড এর নামে ২৩ কোটি টাকা ঋণ গ্রহণ করেন চৌধুরী শামীম হামিদ। এই অর্থ ব্যয় করে তিনি সিলেট শহরের সুবিদ বাজারে এবং নগরীর আখালিয়া সুরমা গেইটে ব্যাংকে বন্ধককৃত ভূমির উপর বেশ কয়েকটি আবাসিক ভবন নির্মাণ করেন। ব্যাংক কর্তৃপক্ষ তাকে কিস্তির টাকা পরিশোধের জন্য বারবার চাপ দিলেও তিনি তা পরিশোধে ব্যর্থ হন। পরে তার বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে ২টি এবং এন আই এ্যাক্ট-এ পৃথক ৬টি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। মামলার দীর্ঘ শুনানী শেষে সম্প্রতি ৩টি মামলায় রায় ঘোষনা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব মোঃ দিদার হোসেন। রায়ে চৌধুরী শামীম হামিদকে দিগুন জরিমানা সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এ প্রেক্ষিতে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে। শনিবার আদালতের মাধ্যমে চৌধুরী শামীম হামিদকে জেলা হাজতে প্রেরণ করা হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়