editor
প্রকাশিত: 11:07 AM, May 26, 2024
নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের আলকাছ মিয়ার বাড়ির চারটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার ২৫ মে রাত আনুমানিক ১০:০০ টায়। অগ্নিকাণ্ডের পরপরই নিকটস্থ জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম এসে অগ্নি নিবারন করে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
খবর পেয়ে তাৎক্ষণিক গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ছুটে যান।
এসময় তার সাথে ছিলেন, গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সুমন। আগুনের ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মনতাজ উদ্দিন (৪৫) ঘটনাস্থলে জ্ঞান হারালে দ্রুত তাকে চিকিৎসার জন্য তাকে উপজেলা সদরে অবস্থিত হাসপাতালে নিয়ে আসা হয়।
বর্তমানে তিনি গোয়াইনঘাট উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ একটি টিম ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে এবং অগ্নিকান্ডের বিষয়টি তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা ধারনা পোষন করছেন।
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির ভিত্তিতে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে প্রয়োজনীয় সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বস্থ করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে