editor
প্রকাশিত: 1:03 PM, May 30, 2024
মো. সায়েস্তা মিয়া :: পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে আকস্মিক সৃষ্ট বন্যায় ইতিপূর্বে সিলেটের বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়ে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
আগাম সতর্কবার্তা না থাকায় জৈন্তাপুর উপজেলা, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলায় তলিয়ে গেছে ঘরবাড়ি সহ রাস্তাঘাট। ইতিমধ্যে উদ্ধার তৎপরতা ও আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বন্যাকবলিত এলাকাবাসী।
সময় যত যাচ্ছে অন্যান্য নিম্নাঞ্চল ও প্লাবিত হচ্ছে। নদ নদীগুলোতে বিপদসীমা অতিক্রম করে বন্যার পানি নিম্নাঞ্চলে প্রবাহিতের কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে।
সুরমা, কুশিয়ারা নদীর পানি বাড়ছে প্রতিনিয়ত। সুরমানদীর পানি বৃদ্ধি পেলে বিশ্বনাথে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশংকা তৈরি হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিশ্বনাথের নদী তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঝুঁকিপূর্ণ পয়েন্ট গুলোতে ছুঁই ছুঁই করছে পানি। কোথাও কোথাও ২ থেকে ৩ ফুট উচ্চতা অতিক্রম করলেই বিশ্বনাথে বন্যার পানি ঢুকে পড়বে। উত্তর বিশ্বনাথ এলাকায় সুরমানদী তীরবর্তী মাহতাবপুর, আকিলপুর, রাজাপুর, মাধবপুর এলাকার বাসিন্দারা প্রথমেই আক্রান্ত হতে পারেন।
বিশ্বনাথ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবেলায় আগাম সকল প্রস্তুতির কথা জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার জানিয়েছেন ইতিমধ্যে উপজেলায় মোট ৫৪ টি আশ্রয় কেন্দ্র খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপর্যন্ত উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে মোট ৯ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে বাকি আশ্রয় কেন্দ্র গুলো খোলে দেওয়া হবে।
সার্বক্ষণিক উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত পরিসরে নাগরিক সুবিধা নিশ্চিতের সকল প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। জনসাধারণের প্রতি আতংকিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে বন্যা পূর্বাভাস ও সতর্কতা অবলম্বন করার আহবান জানিয়েছে প্রশাসন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে