editor
প্রকাশিত: 7:14 PM, May 30, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় একটি চা বাগানের লাইসেন্সধারী দেশিও মদের দোকানে (পাট্টায়) গিয়ে পরিদর্শনের নামে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপপরিচালক মিজানুর রহমান শরীফসহ ৫ জনকে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে বাগানবাসী।
বুধবার (২৯ মে) সন্ধ্যার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
স্থানীয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপপরিচালক মিজানুর রহমান শরীফ ও সহকারী প্রসিকিউটর এস এম সোয়েব রহমানের নেতৃত্বে ৫ জনের একটি টিম উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানে পরিদর্শনে যান। এ সময় মদ্যপ কয়েকজনের ছবি ও ভিডিও ধারণ করেন উপপরিচালক। এতে উপস্থিত মদপায়ী চা শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওই টিমকে একটি ঘরে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন।
স্থানীয় ও দোকানমালিক মিটুন কালোয়ারের দাবি, উপপরিচালক মিজানুর রহমান লাইসেন্সধারী দেশিও মদের দোকানে (পাট্টায়) গিয়ে দোকানমালিক মিটুনকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে দোকানমালিকের সাথে কথা কাটাকাটি হলে তার উপর চড়াও হন উপপরিচালক। পরে রাত ১০টার দিকে কুলাউড়া থানার এসআই আমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত করে তাদেরকে উদ্ধার করে।
এ ব্যাপারে অভিযুক্ত মৌলবীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপপরিচালক মিজানুর রহমান শরীফ বলেন, বুধবার দিনব্যাপী জেলার কয়েকটি পাট্টা পরিদর্শন ও মাদকবিরোধী সভা করা হয়। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লংলা চা বাগানে পরিদর্শনে গিয়ে মদ্যপ কয়েকজনের ছবি ও ভিডিও ধারণ করায় শ্রমিকরা ক্ষিপ্ত হন। পরে তাদের কথামতো ছবি ও ভিডিও মোবাইল থেকে ডিলিট করা হয়। মিটুনের কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি বলেও তিনি জানান।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, বিষয়টি জেনেছি। কুলাউড়ার ইউএনওকে বিষয়টি তদন্ত করার জন্য বলবো।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে