editor

প্রকাশিত: 2:56 PM, June 1, 2024

দুধের উৎপাদন বৃদ্ধি করতে খামারিদের উৎসাহিত করতে হবে

বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ এর আলোচনা সভায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

দুধের উৎপাদন বৃদ্ধি করতে খামারিদের উৎসাহিত করতে হবে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে খামারের চাহিদা ও দুগ্ধ উৎপাদনের পরিমান বৃদ্ধি পেয়েছে। খামারিদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের মাধ্যমে উৎসাহিত করলে তারা আরো বেশি অনুপ্রাণিত হবে এবং দেশ দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। তাই দেশে দুধের উৎপাদন বৃদ্ধি করতে খামারিদের উৎসাহিত করা অপরিহার্য।

শনিবার (১ জুন) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত সিলেটে জেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আঞ্জুমান আরা।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ক্ষেত্রে সামগ্রিক উন্নতি করতে চান উল্লেখ করে খামারিদের উদ্দেশে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আপনারা খামারের বিভিন্ন সমস্যা, গো খাবারের ভর্তুকি ইত্যাদি বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর নিকট লিখিত আকারে তুলে ধরুন। প্রধানমন্ত্রী ডেইরি খাতের উন্নয়ন সাধনে ও স্মার্ট খামারি তৈরি করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

কৃষি উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশ আজকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে স্মার্ট কৃষির দিকে অগ্রসর হচ্ছে। তিনি আরো বলেন, আগে কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বিদেশি সহায়তার জন্য অপেক্ষা করতে হত। কিন্তু বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় কোনো দেশের উপর নির্ভরশীল হওয়া লাগেনা। আমরা নিজেরাই এখন দুর্যোগকালীন খাদ্য সংকট মোকাবিলায় সক্ষম। দেশের পতিত জমিসহ সকল উৎপাদনক্ষম জমি চাষাবাদের আওতায় এনে দেশের কৃষি ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে