editor

প্রকাশিত: 6:15 PM, June 1, 2024

আর্তমানবতায় সেবায় কাজ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য: রেজাউল করিম জালালী

সিলেট সোসাইটির মেহমান খানার আলোচনা সভা

আর্তমানবতায় সেবায় কাজ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য: রেজাউল করিম জালালী

বাংলাদেশ ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সিলেট সোসাইটির উপদেষ্টা, কাউন্সিলের সদস্য মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন, আর্তমানবতার সেবায় কাজ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। ইসলামের শিক্ষার দুর্যোগ, দুর্ভোগ, দুর্দিনে সর্বশক্তি ব্যয় করে বিপদ গ্রস্তদের পাশে দাঁড়ানো। অর্থ ও খাদ্য সহায়তা, ত্রাণসামগ্রী বিতরণ, পুনর্বাসনের ব্যবস্থা এবং চিকিৎসা সেবায় এগিয়ে আসা, এটা ঈমানের দাবি।

তিনি আরো বলেন, এ জাতীয় কাজে মহান আল্লাহ পাক খুশি হন। কোরআন ও হাদিসে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ বিষয়টি আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদাররা, আমি তোমাদের যে জীবনের উপকরণ দিয়েছি, তা থেকে তোমরা ব্যয় করো সেদিন আসার পূর্বেই যেদিন কোনো বেচাকেনা, বন্ধুত্ব এবং সুপারিশ থাকবে না।

তিনি শুক্রবার (৩১ মে) রাত ৮টায় সিলেট সদর উপজেলার বাদাঘাট কেন্দ্রীয় কারাগার সংলগ্ন জামেয়া হজরত শাহজালাল (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত সিলেটের বৃহত্তম সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন সিলেট সোসাইটির মেহমান খানার পক্ষ থেকে গরীব-মিসকিন ও এতিমদের মধ্যে খাবার বিলিয়ে দেওয়ার গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার, সংগঠনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়কারী রোটারিয়ান পিপি শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেন, ধনসম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার আছে। মানুষ-মানুষের জন্য, প্রয়োজনে একে অন্যের দ্বারস্থ ও মুখাপেক্ষী হতে হয়, আবার বিপদে একে অপরের পাশে দাঁড়াতে হয়। একজনকে অন্যজনের হাসি-কান্না ও সুখ-দুঃখের সাথি হতে হয়। সামান্য বিবেক সম্পন্ন ব্যক্তি কাউকে বিপদ সংকুল দেখে মুখ ফিরিয়ে নিতে পারে না। তিনি অসহায়, এতিম-মিসকিনদের পাশে দাড়ানোর পাশাপাশি, সিলেটে বন্যায় আক্রান্ত মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য এডভোকেট এম এ সালেহ চৌধুরী, প্রতিষ্টানের প্রিন্সিপাল আলহাজ্ব কারী মাওলানা আজিজুল ইসলাম সিরাজী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক এমএ ওয়াহিদ চৌধুরী, সম্প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জুবের আহমেদ সার্জন, যুব ইউনিটির ডাঃ জাকির হোসেন, তারেক জাহান চৌধুরী, স্টুডেন্ট ইউনিটির সদস্য সচিব তাওহীদ জাহান চৌধুরী।

আলোচনা সভায় সভা শেষে দেশ ও জাতীকে বিভিন্ন দূর্যোগ থেকে হেফাজতের জন্য দোয়া করা হয় এবং কোমলমতি হাফিজদের রাতের খাবার পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে