editor

প্রকাশিত: 7:47 PM, June 1, 2024

যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, কয়েকদিনের অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যা সৃষ্টি হয়েছে। এই বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মধ্যপ্রাচ্যে সফর শেষে সরাসরি আপনাদের কাছে এসেছি। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের রাজনীতি করে। যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগই দেশের মানুষের সবচেয়ে বেশি আশা ও ভরসার স্থান।

তিনি শনিবার (১ জুন) দিনব্যাপী অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যাদূর্গত এলাকা জৈন্তাপুর, কানাইঘাট দুই উপজেলার বানবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে একথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা দেখেছেন ২০২২ সালে স্মরণকালের ভয়াবহ বন্যার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের মানুষের পাশে ছুটে এসেছিলেন। নিজের চোখে মানুষের দুঃখ, দুর্দশা দেখে বরাদ্দ দিয়েছেন প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। এবারও তার ব্যতিক্রম হবে না। সরকার পর্যাপ্ত ত্রাণ সহায়তা করছে, আমি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী ও ত্রান মন্ত্রীর সাথে কথা বলে সিলেটের বানবাসী মানুষের জন্য আরও সহায়তা আনার ব্যবস্থা করবো।

এসময় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বানবাসী মানুষ তাদের কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী নিজেও রাস্তাঘাটে দাঁড়িয়ে বানবাসী মানুষের কথা গুরুত্বের সাথে শোনেন। সেই সাথে বন্যায় আক্রান্ত মানুষদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে দিকনির্দেশনা দেন।

ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান লিয়াকত আলী, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মানিক চৌধুরী, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ছফু আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কয়সর আহমদ, ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ আল জুবের, এরশাদুল আলম, উপজেলা কৃষকলীগের সদস্য জয়নাল আবেদিন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে