editor
প্রকাশিত: 2:41 PM, June 2, 2024
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে কৃষি ও কৃষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে দেশের কৃষি যত উন্নত সেই দেশ অর্থনৈতিকভাবে তত মজবুত ও শক্তিশালী। বঙ্গবন্ধুর গৃহীত কৃষি নীতির পথ ধরেই বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, দেশ আজ খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমাদের কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং কৃষির বহুমুখীকরণে শিক্ষিত যুবকদের এগিয়ে আসতে হবে। আমাদের হাওরাঞ্চলে কোনো কৃষিজমি পতিত না রেখে সবাইকে ফসল ফলানোর কাজে উদ্যোগ নিতে হবে তাহলেই কৃষি উৎপাদনে আমাদের আরেকটি বিপ্লব ঘটানো সম্ভব হবে।
রবিবার (২রা জুন) দুপুরে ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়াস উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ মুরাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে