editor
প্রকাশিত: 2:56 PM, June 2, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: বৃষ্টিতে বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম। প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার (১ জুন) মৃত্যু হয়েছে ৩ জনের। সবমিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা গড়িয়েছে ৬ লক্ষ।
শনিবার (১ জুন) বিপর্যয়ের ছবিটা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। তবে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা ১১ থেকে ১০ এ নেমেছে। ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নগাঁও জেলার। প্রায় ২ লক্ষ ৭৯ হাজার ৩৪৫ জন মানুষ এই দুর্যোগের কবলে পড়েছেন। বাকি জেলার মধ্যে হোজাই ১ লক্ষ ২৬ হাজার ৮১৩ জন ও কাছাড় ১ লক্ষ ১২ হাজার ২৬৫ জন। জেলার পরিস্থিতি অত্যন্ত খারাপ।
এদিকে উত্তর পূর্ব ভারতে বর্ষা ও ঢুকে পড়েছে। সবমিলিয়ে আসামে যেভাবে জলস্তর বেড়েছে তাতে আশঙ্কা বাড়ছে। গুয়াহাটির পরিস্থিতি ও অত্যন্ত ভয়াবহ। বহু অঞ্চল জলের তলায়। এর মধ্যে রাজ্যের নানা প্রান্তে উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরানোই লক্ষ্য। এদিকে বরাক নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। কুশিয়ারা নদীর ক্ষেত্রেই পরিস্থিতি তাই-ই। আসামে প্রতিবছরই বন্যার প্রকোপে প্রবল ক্ষতির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন