editor
প্রকাশিত: 4:52 PM, June 2, 2024
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের বন্যায় কবলিত গরীব সদস্য-সদস্যাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে হাইপ্রেসার, ডায়বেটিস, কৃমিনাশক, জীবাণুনাশক, উদরাময়, সর্দিজ্বর, অম্লনাশক, শ্বাসকষ্ট, চর্মরোগ, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রণ সহ ৫০ প্রকার রোগ প্রতিরোধী এবং নিরাময়কারী ঔষধসহ ১ দিনের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ, সিলেট।
রবিবার (২ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদ হলরুম প্রাঙ্গনে উক্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আলী রেজা রাব্বী, বিভিএমএস, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, সিলেট ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মো. মশিউর রহমান মানিক সহকারী পরিচালক, সিলেট রেন্জ, এএসএম এনামুল হক সার্কেল এডজুট্যান্ট সিলেট জেলা, জৈন্তাপুর উপজেলা কর্মকর্তা নাজমা বেগম ও মো.ইন্তাজ আলী, চেয়ারম্যান ১নং নিজপাট ইউনিয়ন পরিষদ ।
উক্ত ঔষধ বিতরণ ও রোগ নির্ণয়ের ব্যবস্থাপত্র প্রণয়নে সহযোগিতায় ছিলেন ডা. আমিনুল ইসলাম, মেডিকেল অফিসার, আনসার ও ভিডিপি সিলেট রেন্জ সিলেট, ডা. মোঃ তানভীর রহমান,মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, জৈন্তাপুর, মো.আব্দুর রহমান নার্সিং সহকারী আখালিয়া সিলেট, মো. মনিরুল ইসলাম সিলেট রেন্জ, সৈয়দ সোহেল সিলেট রেন্জ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে