editor
প্রকাশিত: 9:28 PM, June 3, 2024
জ্যৈষ্ঠ মাসের বিভিন্ন প্রজাতির ফল নিয়ে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের মৌসুমী ফল উৎসব বাংলাদেশের ঋতুচক্রে গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। বিভিন্ন মৌসুমি ফলের ঘ্রাণে চারপাশ ম-ম ঘ্রাণে ভরে যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে ‘মৌসুমী ফল উৎসব’ করেছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব।
সোমবার (৩ জুন) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। এ উৎসবে আম, লিচু, কাঠাল, তরমুজ, আনারস তালসহ প্রায় ১০ প্রজাতির ফলের সমাহার ছিল।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ অংশগ্রহণ করেন। তারা এ আয়োজনের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন। অতিথিরা এতো সুন্দর আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৌসুমী ফলের স্টল পরিদর্শন করেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বদরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হারুনুর রশিদ, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান।
এসময় তারা বলেন, মধুমাসে চলছে বাহারি রং-বেরঙের মিষ্টি ও সুস্বাদু ফলের মেলা। আর এই মধুমাসকে নানা ফলের অপূর্ব সমাহারে বরণ করে নেওয়ার আয়োজন প্রশংসার দাবিদার। মৌসুমের সঙ্গে মিল রেখে এমন আয়োজন প্রশংসনীয়।
উৎসবে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সহ সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, সদস্য শেখ জাবেদ আহমদ এমরান, আব্দুল হাসিব, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল ইসলাম তালুকদার, সমাজকর্মী রুমা আক্তার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে