editor

প্রকাশিত: 6:15 PM, June 4, 2024

বন্যা মোকাবেলায় সরকারের সকল পদক্ষেপ ব্যর্থ

আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণকালে ইমদাদ চৌধুরী

বন্যা মোকাবেলায় সরকারের সকল পদক্ষেপ ব্যর্থ

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জাতির যে কোন দুর্যোগে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল আছে এবং থাকবে। হাজার হাজার মামলায় লাখো লাখো নেতাকর্মী আসামী হয়েও বিএনপি পালিয়ে যায়নি। সিলেটের লাখো লাখো মানুষ পানিবন্দী অবস্থায় অসহায় জীবন যাপন করছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বন্যার্ত মানুষ একটু সহানুভুতি পেতে পারে। দলমত নির্বিশেষে বন্যার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে আছে এবং সহযোগিতা করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরাও ত্রাণ সামগ্রী বিতরণ করছি। আশ্রয় কেন্দ্র সহ পানিবন্দি মানুষের বাড়িতে গিয়ে সর্বশেষ সকল খবর নিচ্ছি।

তিনি বলেন, একক ভাবে কোনো দল বা ব্যক্তির পক্ষে এতো মানুষকে সহযোগিতা করা সম্ভব না। সরকারকেই সেই দায়িত্ব নিতে হবে। কিন্তু বন্যাকালে বর্তমান সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের সঙ্কটে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বন্যা মোকাবেলায় সরকারের সকল পদক্ষেপ ব্যর্থ। তিনি সরকারের প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে পর্যাপ্ত ত্রাণ ও অর্থ সহযোগিতা প্রদান ও কৃষি পুনর্বাসনে পদক্ষেপ নেয়ার দাবি জানান।

তিনি মঙ্গলবার (৪ জুন) বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট নগরীর কিশোরী মোহন সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় ও উমরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে পানিবন্দি মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহিম মল্লিক, শুয়াইবুর রহমান সুয়েব, খয়রুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক, সাব্বির আহমদ, আব্দুস সবুর রাসেল, রহিম আলী রাশু, আব্দুল মালিক শেকু, মো. শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন সালেক আহমদ, ইফতেখার আহমদ পাবেল, মতিউর রহমান শিমুল, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা টিটন মল্লিক, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ২২নং ওয়ার্ড বিএনপির যুদ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মুন্না, কোষাধ্যক্ষ আজিজ মোহাম্মদ কায়সার, ২১ নং ওয়ার্ড বিএনপির সহ-সাগঠনিক সম্পাদক আব্দুল হাশিম, ১৭নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, যুবদল নেতা লায়েক আহমদ, আরিফুল ইসলাম, আক্তার আহমদ,মহানগর জাসাসের সিনিয়র সদস্য হারুনুর রশিদ হারুন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে