editor
প্রকাশিত: 7:15 PM, January 28, 2023
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ২০২৩ সালে বিতর্কিত শিক্ষা সিলেবাসে পরিবর্তন এবং ইসলাম বিরোধী শিক্ষা কারিকুলাম প্রণয়নের প্রতিবাদে, জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এইচ এম কিউ মঈনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিনের পরিচালনায় মাববন্ধনে বক্তব্য রাখেন বন্দরবাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন, মাছিমপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা শিব্বির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা এম এ রহিম, সিলেট ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা মাওলানা হোসাইন আহমদ, কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল আহমদ, কেন্দ্রীয় সদস্য ইকবাল আহমদ, কেন্দ্রীয় সদস্য মারজান আহমদ, সুফিয়ান আহমদ, আবুল কাশেম, মামুন আহমদ, শরীফ আহমদ, রফিকুল ইসলাম সৌরভ, নুরুল ইসলাম, নজরুল ভূইয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা নষ্ট করতে এবং আগামীর প্রজন্মকে নৈতিকতা বিবর্জিত জাতিতে পরিনত করার গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। মুসলমানের সন্তানদের ইমান আকিদা ও দেশপ্রেম ধ্বংসের জন্য শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব ইসলাম বিরোধী শক্তির হাতে তুলে দেয়া হয়েছে। বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তি দিতে হবে অন্যথায় দেশব্যাপী সর্বস্তরের শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন