editor

প্রকাশিত: 8:41 PM, June 4, 2024

শেখ হাসিনার নির্দেশে যেকোন দূর্যোগে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে থাকবে: গাজী মেজবাউল হোসেন সাচ্চু

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

শেখ হাসিনার নির্দেশে যেকোন দূর্যোগে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে থাকবে: গাজী মেজবাউল হোসেন সাচ্চু

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ দুর্যোগ-দুর্বিপাকে অসহায় দুস্থ বিপন্ন মানুষের পাশে ছিল এবং থাকবে। বন্যাকবলিত মানুষের খোঁজখবর রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী। বন্যায় মানুষের যেনো কষ্ট না হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা তিনি নিচ্ছিন। এ অবস্থায় সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোও সহযোগিতা করছে। পানি নেমে গেলে যে সমস্যা তৈরি হবে, তা সমাধানের জন্যও সরকার প্রস্তুতি নিচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (৪ জুন) দিনব্যাপী জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন জায়গায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার পথে রয়েছি। শেখ হাসিনা জনগণের শক্তি এবং বাঙালি জাতির উত্থানে বিশ্বাসী। আর সেই বিশ্বাস রেখেই শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সেবার ব্রত নিয়ে অসহায় দুস্থ বিপন্ন মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম শফিক, উপ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মর্তুজা হায়দার শরীফ, উপ পানি বিষয়ক সম্পাদক মো. জামিল আহমদ, সদস্য শাহীন আহমদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।

এছাড়াও ত্রাণ সামগ্রী বিতরণকালে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে