editor
প্রকাশিত: 11:08 AM, June 5, 2024
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: স্পেনের বার্সেলোনায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (৪ঠা জুন) রাত ১১ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বার্সেলোনা শাখা।
স্পেন বার্সেলোনা শাখার সভাপতি এইচ এম রায়হান আহমদের সভাপতিত্বে ও আবুল হুসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ফারহাদ মোঃ বুরহান।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কাতালুনিয়া বিএনপি’র উপদেষ্টা ফয়জুর রহমান মাসুক এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কাতালুনিয়া বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মনোয়ার পাশা।
বক্তব্য রাখেন কাতালুনিয়া বিএনপি নেতা শিপলু আহমেদ নিয়াজি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্সেলোনা বিএনপি’র প্রধান উপদেষ্টা শাহ্ সালাউদ্দিন, আবুল বশর, আঃ রাজ্জাক, রুশন আলী, আবু তাহের, শামীম মাহমুদ রিপন, হুসেন আমীর শাহীন, আখতার হুসেন, শামসুন্নুর, মোঃ কামালি প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ জিয়ার কর্মময় জীবনে দেশপ্রেম, আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব, রনাঙ্গনের বীরত্ব গাঁথা ও দেশ পরিচালনায় তাঁর সততা ও একনিষ্ঠতা সহ বিভিন্ন দিক তোলে ধরেন। সভাপতি তার সমাপনি বক্তব্যে উপস্থিত সকলকে দেশের এই ক্রান্তিলগ্ন থেকে উত্তরনের জন্য দলের সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান এবং কাতালুনিয়া বিএনপি’র আগামী কার্যকরি কমিটিতে মনোয়ার পাশাকে সভাপতি ও শিপলু আহমেদ নিয়াজিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার জন্য বিএনপি বার্সেলোনা শাখার পক্ষ থেকে স্পেন বিএনপি’র নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানান।
সভা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুর্ন সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারহাদ মোঃ বুরহান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে