editor
প্রকাশিত: 1:32 PM, June 5, 2024
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় এক অজ্ঞাত পথচারী নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রায় ৬০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন কালো রঙের অজ্ঞাত এক নারী পুটিজুরী বাজার এলাকায় ঘুরাঘুরি করছিলো। রাত সাড়ে ৯ টার দিকে তিনি পুটিজুরী বাজার হইতে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে ডুবাঐ বাজারের দিকে যাচ্ছিলেন।
অজ্ঞাত ঐ নারী মহাসড়কের হাসনাবাদ নামক স্থানে এসে মাঝ রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। এসময় একটি বাসের নিচে পড়ে চাকার সাথে স্পৃষ্ট হলে মাথা এবং শরীরের মাংস খ-বিখ- হয়ে রাস্তার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এসময় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করলে পরে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস আই সুজন মজুমদার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে লাশের টুকরো গুলো বস্তাবন্দি করে তাদের হেফাজতে নিয়ে যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (এসআই) সুজন মজুমদার জানান, অজ্ঞাত বাস চাপায় বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। লাশের টুকরো গুলো বস্তাবন্দি করে থানায় নেয়া হচ্ছে।
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
1 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
5 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
6 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি