editor
প্রকাশিত: 2:26 PM, June 6, 2024
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর দ্বৈত নীতির কারনে অতিরিক্ত কাজের চাপে বৈদ্যুতিক দুর্ঘটনা এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে নিহত সকল শহীদ লাইনক্রু, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার সহ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে অন্যান্য সকল পদের নিহত শহীদদের স্মরণে শোকসভা, গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল করেছে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরবৃন্দ।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে গোটাটিকরস্থ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর কার্যালয়ের সামনে আয়োজিত এ শোক সভায় সভাপতিত্ব করেন জুনিয়র ইঞ্জিনিয়ার প্রকৌশলী মো. জামাল উদ্দিন।
লাইনম্যান গ্রেড-১ এর মো. মামুন মিয়ার পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী নূর মোহাম্মদ, প্রকৌশলী জয়নাল আহমদ শরিফ, আব্দুল্লাহ আল মামুন, শান্ত দাশ, সিনিয়র লাইন টেকনিশিয়ান জহিরুল হক, মনিরুল ইসলাম, লোকমান হোসেন, গোপাল চন্দ্র, অহিদুল হক, রেজাউল করিম, নাহিদ মিয়া, আব্দুল খালেক, মো. ইব্রাহীম, জাহিদ, প্রশান্ত, শাহ আলম, মাহমুদ, মজিদ মুল্লা প্রমুখ।
শোক সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ কাজে কর্মরত অবস্থায় লাইনক্রুগণের মৃত্যুকে কোনভাবে স্বাভাবিক মৃত্যু বলা যায় না, এটা একটি হত্যাকান্ড। ফিল্ডের সাথে সম্পর্ক নাই এমন ধরনের কর্মীকে বিআরইবি কম লোকবল নিয়োগ দিয়ে সংকট তৈরি করার কারণেই এ ধরনের দূর্ঘটনা ঘটছে। যার দায়ভার কোন অবস্থাতেই বিআরইবি এর চেয়ারম্যান, এসওডি এর নির্বাহী প্রকৌশলী, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এড়াতে পারেন না। তাদের গাফিলতির কারণেই এ ধরনের মর্মান্তিক দূর্ঘটনা ঘটছেই। আমরা এর প্রতিকার চাই। বক্তারা ৪০ হাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীর প্রাণের দাবি, “অভিন্ন সার্ভিস কোড” বাস্তবায়ন করে ৮ ঘন্টা কমর্ ঘন্টা নির্ধারণের জোর দাবি জানান।
সভায় বক্তারা আগামী শনিবার থেকে একইভাবে নিরাপত্তা ও সঠিক কর্মঘন্টার জন্য প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, রোববার থেকে এই আন্দোলনকে আরো কঠোর থেকে কঠোরতর করে তোলা হবে।
৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে একযোগে অনুষ্ঠিত এ কর্মসূচীতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সকল পর্যায়ের কয়েক শত কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। পরে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে