editor
প্রকাশিত: 8:52 PM, January 28, 2023
খেলাঘর সিলেট জেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন কবি তুষার কর। প্রথম অধিবেশনের শেষে নগরীতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভা কক্ষে শেষ হয়।
খেলাঘর সিলেট জেলার সভাপতি বিধান দেব চয়নের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুনু আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তৌহিদ রিপন, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান তাপসী চক্রবর্ত্তী লিপি, কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন কান্তি ধর, কেন্দ্রীয় কমিটির সদস্য অরূপ শ্যাম বাপ্পি।
রাজিব চক্রবর্তীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তপন চৌধুরী, সিরাজুল ইসলাম সিরাজ, আহমেদুর রশীদ রিপন, জালাল আহমদ, সত্যপ্রিয় দাস শিবু, হাছান বক্ত চৌধুরী কাওছার, গোলাম জিলানী, শ্রীকান্ত আচার্য্য। উপস্থিত ছিলেন, সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিভাগীয় সমন্বয়ক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, নাট্য ব্যক্তিত্ব সুদীপ চৌধুরী মান্না, সংষ্কৃতিক ব্যক্তিত্ব প্রভাতি দাশ দুলু।
সম্মেলনে তাপসী চক্রবর্ত্তী লিপিকে সভাপতি, তপন চৌধুরী টুটুলকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি কনোজ চক্রবর্তী বুলবুল, তুহিন কান্তি ধর, অরূপ শ্যাম বাপ্পি, সত্যপ্রিয় দাস শিবু, শিরাজ উদ্দিন শিরুল, সহ সম্পাদক পরিতোষ বাবলু, ধ্রুব গৌতম, আহমেদুর রশীদ চৌধুরী রিপন, কাজী মুকিত সুমন, রাজিব চক্রবর্তী, আবদুল আউয়াল ওয়েস, অভিনন্দন ধর চৌধুরী রাতুল, সৈয়দা তাজিন, সদস্য বিধান দেব চয়ন, রবীন্দ্র ভট্টাচার্য্য, জালাল উদ্দিন, অধ্যাপক নন্দ কিশোর রায়, গোলাম জিলানী, মাসুদা সিদ্দীকা রুহি, শ্রীকান্ত শর্মা, রাজিব নাইডু, তানিজা ইসলাম শান্তা, আবদুস শহীদ দুলাল। পরে নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথির খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুনু আলী। সম্মেলনে প্রয়াত সাবেক তাজুল ইসলাম বাঙালি ও কমরেড পুরঞ্জয় চক্রবর্তী বাবলার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং তাদের পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন