editor
প্রকাশিত: 2:40 PM, June 9, 2024
সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৬ এর শপথ গ্রহণ অনুষ্ঠান ৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি ও নির্বাচন কমিশন আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির আহবায়ক আখলাকুর রহমান সাহেদ। অনুষ্ঠানে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব ও রিটার্নিং অফিসার মোঃ দুলাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব কফিল আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুর আহমদ।
অনুষ্ঠানে সমিতির আহবায়ক কমিটির সদস্য হারিছ আলী মেম্বার, আব্দুস শহীদ শামীম ও আব্দুল হান্নান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুল খালিক, মোঃ শফিকুর রহমান ও আব্দুল হাদী ইমানী প্রমুখ সহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ইসহাক আহমদ। শপথগ্রহণ করেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুর আহমদ, সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ, কোষাধ্যক্ষ মোঃ রিয়াদ রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পাদক মোঃ নুরুল হক, সাংস্কৃতিক সম্পাদক মোঃ পারভেজ আহমেদ সানি, দপ্তর সম্পাদক নুর আহমদ নোমান, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে শাহান খান, মোঃ ফখরুল ইসলাম, শাহীন আহমদ, সুমন সরকার, কাজী দিলাল আহমদ, আহমদ শাব্বির, মোঃ আজাদ মিয়া, ফয়ছল আহমদ, নজরুল ইসলাম, খালেদ আহমদ, মোঃ ছালিক আহমদ, মোঃ লিটন।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মার্কেট মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম আলবাব।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের ঐতিহ্যবাহী মধুবন সুপার মার্কেটের অতীত ঐতিহ্য ও সুনাম রয়েছে। সেই সুনাম অনুসরণ করে ব্যবসায়ীদের কল্যাণ ও উন্নয়নে কাজ করার জন্য নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আহবান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে