editor
প্রকাশিত: 1:08 PM, June 10, 2024
সিলেট মহানগরীর ইসলামপুর চামেলীবাগ আবাসিক এলাকায় টিলাধসের ঘটনায় নিখোঁজ ৩জনের মধ্যে সেনাবাহিনীর প্রচেষ্টায় আগা করিম উদ্দিন নামের ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ জুন) বেলা সাড়ে বারোটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনে উদ্ধারকাজে সেনাবাহিনী নিয়োগের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরেই উদ্ধার কাজে সেনাবাহিরীর সদস্যরা আসে।
জানা যায়, সোমবার ভোর ৬টার দিকে টিলাধসের ঘটনাটি ঘটে। এই বাসায় ২টি পরিবার থাকতেন। ভূমি ধসে ঘরের নিচে দুই পরিবারের ৫ জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিসের সহায়তায় এক পরিবারের ২ জনকে মুটামুটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। অন্য পরিবারের ৩ জন এখনো আটকা আছেন। মাটিচাপা পড়া ৩ জনের মধ্যে একজন তানিম নামের ৬ মাস বয়সী শিশুসন্তানও রয়েছে। ওপর দুইজন হচ্ছে ওই শিশুর বাবা আগা করিম উদ্দিন ও তার মা রুজি বেগম। তাদের উদ্ধারে কাজ চলছে।
এবিষয়ে সিলেট সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে। এখানে দুটি পরিবারের ৫জন মানুষ মাটিচাপা পড়ে। ইতোমধ্যে একটি পরিবারের ৩জনকে উদ্ধার করা হয়েছে। আরেকটি পরিবারের ৩জন আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে এলাকাবাসী, পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা তৎপরতা চলছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়