editor

প্রকাশিত: 6:16 PM, June 11, 2024

হলদে পাখি সম্প্রসারনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: সাখাওয়াত এরশেদ

হলদে পাখি সম্প্রসারনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: সাখাওয়াত এরশেদ

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, হলদে পাখি সম্প্রসারনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছেন। শিক্ষায় নারীদের শতভাগ অংশগ্রহণ, নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উদ্যোগ ও সাফল্য অভাবনীয়।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্যেও কাজ করছে বর্তমান সরকার। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও বিজ্ঞ পাখি কার্যক্রম সম্প্রসারিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।

তিনি মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টায় সিলেট নগরীর কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে নতুন হলদে পাখিদের নিয়ে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও বিজ্ঞ পাখি বর্ণা ব্যানার্জী এবং আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলশানআরা এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার কাজী মো. জাফর, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উপদেষ্টা সালমা বাছিত, সিলেট সদর উপজেলার স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, শাহানা বেগম, রোকসানা বেগম তুলি, শামীমা আক্তার নেভী, জ্যোৎন্সা বেগম।

আলোচনা সভার পূর্বে শাহী ঈদগাহ থেকে হলদে পাখি ও বিজ্ঞ পাখির বর্ণাঢ্য র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে বিক্ষরোপন করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের বিজ্ঞপাখি ও হলদেপাখির শিক্ষক-শিক্ষার্থীরা সহ অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে