editor
প্রকাশিত: 1:58 PM, June 12, 2024
মৌলভীবাজারের জুড়ীতে রাস্তার পাশে গরু বিক্রি করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।
মঙ্গলবার (১২ জুন) বিকেলে উপজেলার কন্টিনালা থেকে জাঙ্গিরাই এলাকায় এ জরিমানা করা হয়।
জানা যায়, প্রতি বছরের মত এবারও পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে জুড়ী শহরের বিভিন্ন রাস্তার পাশে গরু বিক্রির জন্য ছোট ছোট শেড নির্মাণ করে গরু প্রদর্শন করেছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে এগুলো অবৈধ হাট উল্লেখ করে স্থানীয় পাঁচ ব্যবসায়ীকে দন্ডবিধি ২৬৯ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতিবছর সরকার নির্ধারিত ফি দিয়ে তারা কোরবানির ঈদে ব্যবসা করে আসছেন।
এবছর বন্যা থাকায় গরু বাড়ীতে রাখতে না পারায় কোরবানির ঈদের কিছু আগই তারা গরু নিয়ে সড়কের পাশে অবস্থান করছেন।
তবে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, কুরবানির ঈদকে সামনে রেখে মঙ্গলবার থেকেই আমরা এই প্রথম গরু বিক্রির জন্য প্রদর্শনী শুরু করেছি। আমাদেরকে সরকারিভাবে সচেতন করতে পারত। তা না করে আমাদেরকে জরিমানা ও উচ্ছেদ করা হয়েছে। অথচ আমাদের এই ব্যবসার মাধ্যমে সরকার কোন অবস্থাতেই একটি টাকাও রাজস্ব হারানোর কোন সুযোগ নেই। গরু বিক্রির সাথে সাথে আমরা সরকার নির্ধারিত ফি রশিদের মাধ্যমে জমা দিয়ে থাকি। যা সরকারি কোষাগারে জমা হচ্ছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার বলেন, পশুর হাট ছাড়া এভাবে রাস্তার পাশে বসার অনুমতি নেই। এভাবে রাস্তার পাশে হাট নিয়ে বসলে সরকার রাজস্ব হারাবে। এ জন্য অভিযান চালিয়ে ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে