editor

প্রকাশিত: 11:23 AM, June 15, 2024

মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

উৎফল বড়ুয়া :: সিলেট সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেটের বন্দর বাজার সিটি সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, বাবলা এন্ড ব্রাদার্স এর প্রোপ্রাইটর হাজী এম. রফিকুল আলম পক্ষ থেকে দোয়া মাহফিল ১৪ জুন (শুক্রবার) সিলেট মহানগরীর বন্দরবাজারস্থ সিলেট কেন্দ্রীয় কালেক্টর মসজিদে বাদএশায় অনুষ্ঠিত হয়।

উক্তদিন বাদজুম্মার সময় প্রথম পর্যায়ে দোয়া মাহফিল মজুমদার পাড়াস্থ মজুমদার পাড়া জামে মসজিদে জামে মসজিদের পেশ ইমাম মো: শামসুজ্জামান এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুমের বিদায়ী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সিলেট কালেক্টর মসজিদ এর পেশ ইমাম মো: শাহ আলম।

দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন সাবেক কাউন্সিলর মো:মুজিবুর রহমান, সিলেট আওয়ামীলীগের দু:সময়ের কান্ডারী জননেতা মরহুম ইব্রাহিমের ভাই,বাবলা এন্ড ব্রাদার্স এর প্রোপ্রাইটর হাজী এম. রফিকুল আলম,ব্যবসায়ী মো: জাফর আহমেদ, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়া, মজুমদার পাড়া জামে মসজিদের সহকারী পেশ ইমাম মো: বেলাল, শেখ মঈন উদ্দীন,মো: বিরাম উদ্দিন,বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর সাধারন সম্পাদক দিলু বড়ুয়া, মো: ইদ্রিস সহ অনেক মুসল্লী, মরহুমের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী প্রমুখ।

সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাকালীন মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনা আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন। সে থেকে প্রতি বছর মরহুমের শুভাকাঙ্ক্ষী বাবলা এন্ড ব্রাদার্স এর প্রোপ্রাইটর হাজী এম. রফিকুল আলম মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সহ বিভিন্ন মানবিক কার্যক্রমের আয়োজন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে