editor
প্রকাশিত: 11:32 AM, June 15, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ জুন) বিকেলে ৪টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের রাজার দীঘির পাড়ে দীঘি থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সম্পর্কে তারা চাচাতো দুই বোন। শিশুদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলেন, পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের আত্তর মিয়ার মেয়ে নাবিলা (৭) ও মুরাদ মিয়ার মেয়ে তাসলিমা (৬)। সম্পর্কে তারা চাচাতো দুই বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পৃথিমপাশা ইউনিয়নের দেউগাঁও গ্রামে প্রতিবেশী এক বাড়িতে শিরনীতে যায় নাবিলা ও তাসলিমা। বিকেলে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসলেও নাবিলা ও তাসলিমা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে বিশাল রাজার দিঘীতে দুইজনের মরদেহ পাওয়া যায়।
নিহতদের আত্মীয় ও স্থানীয় বাসিন্দা আজাদ মিয়া বলেন, প্রতিবেশী এক বাড়িতে শিরনীতে খেয়ে ফেরার পথে ওই দুই শিশু দিঘীতে পড়ে মারা যায়। স্বজনরা সন্ধ্যায় তাদের উদ্ধার করে স্থানীয় রবিরবাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন ওই দুই শিশু মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু মারমা বলেন, দুই শিশু মৃত্যুর ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে