editor
প্রকাশিত: 12:52 PM, June 15, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ট্রেনে লেগেছে আগুন। এই খবর রটতেই প্রাণ বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ দিলেন একাধিক যাত্রী। উল্টো দিক থেকে আসা মালগাড়িতে কাটা পড়লেন ৩ যাত্রী। আহত হয়েছেন অন্তত ৪জন যাত্রী।
জানা যায়, মৃতদের মধ্যে ২ জন যুবক ও ১জন মহিলা রয়েছেন। তবে পরিচয় পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা গেছে, শুক্রবার (১৪ জুন) রাত ৮টার সাসারাম-রাঁচী ইন্টারসিটি এক্সপ্রেস গন্তব্যের দিকে যাচ্ছিল। আচমকা গুজব রটে যায়, ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। মুহূর্তে ট্রেনে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচতে কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে বাইরে ঝাঁপ দেন। ওই সময়ে উল্টো দিক থেকে একটি মালগাড়ি আসছিল। এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত বেশ কয়েকজন। ভারতের ঝাড়খন্ডের কুমান্দি স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছেন, ওই ট্রেনে কোনও আগুন লাগেনি। কি ভাবে এবং কোথা থেকে ট্রেনে আগুন লাগার গুজব রটল। তার তদন্ত শুরু হয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন