editor
প্রকাশিত: 3:03 PM, June 15, 2024
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ইজারা দেওয়া পশুর হাট দখলে নিয়ে গেছে চাঁদাবাজরা। লুটপাটসহ ক্ষতি করেছে লাখ লাখ টাকার। এমন অভিযোগে করেছেন সিলেটের নগরীর মুন্সীপাড়ার ইজারাদার আমিন আলী।
শুক্রবার (১৪ জুন) রাতে এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সমনের পশুর হাটে এ ঘটনা ঘটে।
এ অভিযোগে ইজারাদার আমিন আলী শুক্রবার রাতেই ৫ জনের নাম উল্লেখ করে ২০ জনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ।
এজাহারে অভিযুক্তরা হলেন-এসএমপি’র দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামের নুরুল,আব্বাস,সুয়েব, মিনহাজ, বদিকোনার বদরুল সহ অজ্ঞাতনামা আরো ১৫-২০ জন।
এজাহারে অভিযোগ করা হয়, দক্ষিণ সুরমার চন্ডীপুলে রাস্তার ধারে খালি মাঠে কুরবাণী পশুর হাট ইজারা দেয় সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নির্ধারিত মূল্য দিয়ে হাটটি ইজারা নেন ব্যবসায়ী আমিন আলী। ইজারাকৃত হাটে প্যান্ডেল তৈরীকালে নুরুল আব্বাসসহ কয়েকজন আমিন আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় নুরুল আব্বাসরা শুক্রবার রাত দলবল নিয়ে পশুর হাটে সশস্ত্র হামলা চালায়। তারা পশুর হাটের ক্যাশ থেকে নগদ সাড়ে ৫ লাখ টাকা লুট করে এবং ২লাখেরও অধিক টাকার ক্ষতি সাধন করে। এসময় তারা জোরপূর্বক পশুর হাট দখল করে রাখে।
বিষয়টি স্থানীয় কাউন্সিলরদের অবহিত করে আমিন আলী রাতেই থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদুস হাসান অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে