editor

প্রকাশিত: 8:03 PM, June 15, 2024

জৈন্তাপুর অনলাইন রিপোটার্স ক্লাবের কমিটি অনুমোদন

জৈন্তাপুর অনলাইন রিপোটার্স ক্লাবের কমিটি অনুমোদন

অনলাইন রিপোটার্স ক্লাব, জৈন্তাপুর উপজেলার কমিটি অনুমোদন করা হয়েছে। দৈনিক সিলেটের দিনরাতের জৈন্তাপুর প্রতিনিধি ও জৈন্তা টাইমসের এডমিন সুহেল আহমদকে আহবায়ক, দেপান্তর ও দৈনিক আলোকিত সিলেটের জৈন্তাপুর প্রতিনিধি হোসাইন আহমদ কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয় ।

শুক্রবার (১৪ জুন) বিকেলে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে অনলাইন রিপোটার্স ক্লাব, সিলেট আয়োজিত এক সভায় সংগঠনের আহবায়ক ও সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মামুন চৌধুরী উল্লেখিত আহবায়ক কমিটির অনুমোদন দেন। অনুমোদনের জন্য সুপারিশ করেন অত্র সংগঠনের সদস্য সচিব ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সিলেটের সদস্য ফাহিমা বেগম।

অনুমোদন পত্রে আগামী ৩ মাসের মধ্যে কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটিতে যুগ্ম আহবায়করা হলেন আলোকিত কন্ঠের ও বাংলা টাইম এন্ড টিউন এর জৈন্তাপুর প্রতিনিধি বিলালুর রহমান, আধুনিক সিলেট ও মেঘালয়ের সময় মোঃ বাছির আহমদ, যুগ্ম আহবায়ক দৈনিক তথ্যবার্তা ও সিলেটেরআলোর জৈন্তাপুর প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, সিলবাংলা ডটকম ও সাপ্তাহিক দেশপ্রিয় এর মোঃ রুবেল আহমদ, বাংলা টাইম এন্ড টিউন ও দৈনিক আলোকিত কন্ঠ এর বিলালুর রহমান, দৈনিক বাংলাদেশের আলো জৈন্তাপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিনকে সদস্য করা হয়।

উল্লিখিত সংগঠনের উপদেষ্টা পরিষদে থাকবেন জৈন্তাপুর উপজেলার গণমাধ্যমে কর্মরত সিনিয়র সাংবাদিকবৃন্দ। অনলাইন রিপোটার্স ক্লাব সিলেটের আহবায়ক মামুন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শুভপ্রতিদিন এর স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র বিভাগীয় কমিটি সিলেটের দপ্তর সম্পাদক হাবিবা আক্তার এবং দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সিলেটেরআলো সম্পাদক সাদিকুর রহমান সোহেল প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে